১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে চকো প্লাস ও এস্কাফসহ এক নারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩০৩৮ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ এপ্রিল রাত পৌঁনে বারোটার দিকে লালমনিরহাট জেলার সদর থানার অন্তর্ভুক্ত খুনিয়াগাছনের কালমাটি গ্রামের এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। এ সময় রান্না ঘরের সামনের উঠান থেকে ফেনসিডিল সাদৃশ্য ১৬১ বোতল চকো প্লাস এবং ৯৪ বোতল এস্কাফ উদ্ধার করে র‍্যাব-১৩।

উক্ত অভিযানকালে অপর মাদক কারবারি আশরাফুল কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত নারী মাদক কারবারি লালমনিরহাট জেলার সদর থানাধীন কালমাটি পাকার মাথা এলাকার আশরাফুল হকের স্ত্রী মোছাঃ শিউলী বেগম (৩৯)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩’র গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

র‌্যাব-১৩’র অভিযানে চকো প্লাস ও এস্কাফসহ এক নারী গ্রেফতার

Update Time : ০১:২৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬