০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের মাঠ পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ১১:১১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩০৫১ বার পঠিত হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

​চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া দামুসের বিল মরিচার দাঁড়ায় কৃষকদের দীর্ঘদিনের সেচ সমস্যা নিরসনে ও কৃষি উৎপাদন গতিশীল করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম (বুলবুল)।

সম্প্রতি তিনি জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচ সংকটের প্রকৃত চিত্র দেখতে সরেজমিন মাঠ পরিদর্শন করেন এবং পানির প্রবাহ নিশ্চিত করতে দ্রুত খাল খননের কঠোর নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য মাঠের পর মাঠ ঘুরে দেখেন এবং সেচ সংকটে থাকা সাধারণ কৃষকদের সাথে সরাসরি কথা বলেন। কৃষকরা তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং তৎক্ষণাৎ সমাধানের আশ্বাস দেন।

সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, “কৃষি আমাদের প্রাণ। সেচ সুবিধার অভাবে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, তা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে তিনি বলেন ​যেসব খাল পলি জমে ভরাট হয়ে গেছে, সেগুলো জরুরি ভিত্তিতে পুনঃখনন করতে হবে।

​জলাবদ্ধতা দূরীকরণ এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।এমপি বুলবুলের এই আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। কৃষকদের মতে, খালগুলো খনন করা হলে শত শত হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং সেচ খরচ অনেকাংশে কমে যাবে। এলাকার সুধীমহল মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের মাঠ পরিদর্শন

Update Time : ১১:১১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬