০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে এসএস ট্রেডার্সের তেলের গুদামে র‌্যাব ও ভোক্তার অভিযান

  • Reporter Name
  • Update Time : ০১:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩০৪৮ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের
নেতৃত্বে রংপুর নগরীর সেনপাড়া এলাকায় একটি ভোজ্য তেলের গুদামে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর ও র‌্যাব-১৩।

বুধবার (৮ এপ্রিল) পরিচালিত উক্ত অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামীর নেতৃত্বে একটি চৌকস দল অভিযানে সহায়তা করে।

অভিযান সূত্রে জানা যায়, নগরীর সেনপাড়া এলাকায় অবস্থিত মেসার্স এসএস ট্রেডার্সের একটি গুদামে তেল মজুত ও বাজারজাতকরণে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল। এরই পরিপ্রেক্ষিতে যৌথ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় গুদামে সংরক্ষিত ভোজ্য তেলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানা, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা এবং বাজারে সরবরাহে অসংগতির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম বরদাস্ত করা হবে না এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম আরও জানান, রমজানসহ বিভিন্ন সময়ে ভোজ্য তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে যাতে কোনো ধরনের কারসাজি না হয়, সে লক্ষ্যে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে, ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রংপুরে এসএস ট্রেডার্সের তেলের গুদামে র‌্যাব ও ভোক্তার অভিযান

Update Time : ০১:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬