০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে শ্রমিকদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

  • Reporter Name
  • Update Time : ০২:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৩০৬৫ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার তিতাস উপজেলার ৩ নম্বর বলরামপুর ইউনিয়নের শ্রমিকদলের সদস্য সচিব মোঃ কবির হোসেন গতকাল গভীর রাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা তাকে অচেতন অবস্থায় বাড়ির পাশে ফেলে চলে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কবির হোসেন উত্তর বলরামপুর এলাকায় এক গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। রাত আনুমানিক ১:৩০ থেকে ২টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে তার ওপর হামলা চালায়। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ির নিকটবর্তী স্থানে ফেলে চলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কবির হোসেনের বড় ভাই ও পল্লী চিকিৎসক শাহিদুল ইসলাম। তিনি বলেন, “কবির গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও তার জ্ঞান ফিরে আসেনি। আমরা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি করছি।”

কবির হোসেন পূর্বে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার ওপর এই হামলার ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা দাবী করছেন, দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত চলমান এবং প্রয়োজনে এলাকাবাসীর সহায়তাও নেওয়া হবে।

এই হামলার ঘটনায় তিতাসে রাজনৈতিক ও সামাজিক মহলে নিরাপত্তা ও সন্ত্রাস প্রতিরোধ নিয়ে উদ্বেগ তীব্র হয়ে উঠেছে। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করছেন, প্রশাসন দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

তিতাসে শ্রমিকদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

Update Time : ০২:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬