০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ৬০০ পিস ইয়াবাসহ ডিবি’র হাতে মাদক সম্রাজ্ঞী নার্গিস গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:২১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৩০৭০ বার পঠিত হয়েছে

রংপুর ব্যুরোঃ

আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর মহানগরীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রবিবার ২৯ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শাহজাহান আলীর নেতৃত্বে এসআই জিয়াউল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডিবির একটি দল তাজহাট থানার অন্তর্ভুক্ত তাজহাট গলাকাটা মোড় (সাবান ফ্যাক্টরি) এলাকার চিহ্নিত মাদক কারবারি দুলু মিয়ার বাড়িতে অভিযান চালায়।

এ সময় দুলু মিয়ার বাড়ির রান্নাঘর থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু মিয়ার স্ত্রী নার্গিস বেগমকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারি রংপুর মহানগর তাজহাট থানাধীন ২৮নং ওয়ার্ড গলাকাটা মোড় (সাবান ফ্যাক্টরী) এলাকার দুলু মিয়ার স্ত্রী মোছাঃ নার্গিস বেগম (৩৫)। স্থানীয়রা জানান, ওই মাদক সম্রাজ্ঞী নার্গিস ও তার স্বামী সন্তান সবাই মাদক কারবারি। এর আগেও দুলু মিয়া গ্রেফতার হয়েছে, তবে দুদিন পরই আবার বের হয়ে আসে। স্থানীয় মানুষজন অভিযোগ করে বলেন, এলাকার যুবকদের কাছেই শুধু নয় কমবয়সী ও উঠতি বয়সী ছেলেদের কাছেও এরা মাদক বিক্রি করে।

রংপুরসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে মাদক গ্রহণকারীরা এখানে আসে। দুলু মিয়ার একটি দোকান রয়েছে (সাবেক সূর্যের হাসি ক্লিনিক) বর্তমানে “সূর্যের আলো” ক্লিনিক এর অপজিটে নামমাত্র দোকান। সেখান থেকেই মাদক ব্যবসা পরিচালনা করেন দুলু মিয়া।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান,
ধৃত নার্গিস বেগমের স্বামী দুলুকে গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এ ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রংপুরে ৬০০ পিস ইয়াবাসহ ডিবি’র হাতে মাদক সম্রাজ্ঞী নার্গিস গ্রেফতার

Update Time : ১০:২১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬