০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-১৩’র অভিযানে ফেয়ারডিলসহ গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৩০৬২ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতা শনিবার ২৮ মার্চ ভোর রাতে র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডের নীম কালী মন্দির বালুবাড়ি এলাকার পরেশ চন্দ্র রায়’র বাড়িতে অভিযান চালায়। এ সময় খাটের নিচ হতে ৫৩ বোতল ফেয়ারডিল জব্দসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার বিরল থানাধীন ভারাডাঙ্গী গ্রামের রনজিৎ চন্দ্র রায় এর ছেলে পরেশ চন্দ্র রায় (৩৩), একই জেলার কোতয়ালী থানাধীন পাটুয়াপাড়া গ্রামের মৃত বাবুল হোসেন এর ছেলে সুমন (৩৭) এবং একই থানাধীন কুসুমবি গ্রামের জাহির উদ্দিনের ছেলে নূরে আলম (৪০)।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত মাদক কারবারিরা অবৈধ মাদকদ্রব্য দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে অভিনব পন্থায় মাদক বিক্রয় ও সরবরাহ করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

র‍্যাব-১৩’র অভিযানে ফেয়ারডিলসহ গ্রেফতার-৩

Update Time : ০৯:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬