০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে ক্যারোস ব্র্যান্ডিসহ বিভিন্ন মাদক উদ্ধার গ্রেফতার-২

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৩০৫৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র অভিযানে বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল, আরসি কাফ+, এসকাফ,ফেন্সিগ্রিপ, উইনসেরেক্স এবং ফেন্সিডিলসহ সর্বমোট-২৯১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য ও ২ বোতল ক্যারোস ব্র্যান্ডি মদ জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার।

জানানো হয়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৬ মার্চ রাত সাড়ে এগারোটার দিকে র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর সদর পৌরসভার ১০নং ওয়ার্ডের পাহাড়পুর আখড়াবাড়ি এলাকার এক মাদক কারবারির বাড়িতে ঝটিকা অভিযান চালায়।

এ সময় তার বাড়ির নিচতলায় খাটের নিচে থেকে প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৪১ বোতল ফেয়ারডিল, ১০২ বোতল আরসি কাফ+, ৪০ বোতল এসকাফ, ০২ বোতল ফেন্সিগ্রিপ, ০১ বোতল উইনসেরেক্স, ৫ বোতল ফেন্সিডিল সহ সর্বমোট-২৯১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য ও ০২ বোতল ক্যারোস ব্র্যান্ডি মদ উদ্ধার সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন পাহাড়পুর আখড়াবাড়ি গ্রামের মৃত ইস্রাফিল এর ছেলে ইকবাল (৫৩) এবং একই থানাধীন উত্তর বালুবাড়ি গ্রামের আবুল হোসেন এর ছেলে জুয়েল হোসেন (৩০)।

প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত মাদক কারবারিরা অবৈধ মাদকদ্রব্য দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে অভিনব পন্থায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

র‍্যাবের অভিযানে ক্যারোস ব্র্যান্ডিসহ বিভিন্ন মাদক উদ্ধার গ্রেফতার-২

Update Time : ১০:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬