০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণকাজে কোটি টাকার চাঁদা দাবি, বিআরডিবি চেয়ারম্যান গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৩০৪৯ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি বহুতল ভবনের নির্মাণকাজ ঘিরে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সদর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, আক্তার হোসেন সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য।

অভিযোগ রয়েছে, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের নির্মাণাধীন ভবনের কাজে বাধা সৃষ্টি করে আক্তার হোসেন এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভবনের প্রকল্প প্রকৌশলী মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নির্মাণকাজে কোটি টাকার চাঁদা দাবি, বিআরডিবি চেয়ারম্যান গ্রেপ্তার

Update Time : ০৩:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬