০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

  • Reporter Name
  • Update Time : ০৭:১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
  • ৩০৩৬ বার পঠিত হয়েছে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ২২ আগষ্ট ২০২৫ ইং ১২:০১ পিএম.

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সহকারী শিক্ষক আব্দুল জলিলকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের অডিটরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহাতাব হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সাবেক শিক্ষক সাউদ মো. হারুন অর রশিদ প্রমুখ।

আলোচনা সভার আগে সদ্য বিদায়ী শিক্ষক আব্দুল জলিল সরকারকে ফুলের মালা পরিয়ে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে ঘোড়ার গাড়ির সিংহাসনে বসিয়ে রাজকীয়ভাবে উপজেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শিক্ষকের বাড়ি মাস্টার পাড়ায় পৌঁছে দেওয়া হয়।

শিক্ষক আব্দুল জলিল বলেন, কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। সেইসঙ্গে সবাইকে নামাজ পড়ে আমার জন্য দোয়া করার জন্য বলব। আমিও সবার জন্য নামাজ পড়ে দোয়া করব।

শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ। তিনি আমাদের বাবার মতো সব সময় আদর ও মমতা দিয়ে পাঠদান করতেন। আজ স্যারের বিদায় হলো। আমরা একজন ভালো স্যারকে স্কুল থেকে হারালাম। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি।

উল্লেখ্য, আব্দুল জলিল সরকার ৭ আগস্ট ১৯৮৯ সালে ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক (বিএসসি) হিসেবে যোগদান করেন। তিনি শিক্ষার্থীদের অংক ও বিজ্ঞান ক্লাস নিতেন। খোলামনের মানুষ হওয়ায় তিনি বিদ্যালয়টির শিক্ষার্থীদের প্রিয় শিক্ষকের মর্যাদা পান। কাজের অভিজ্ঞতায় অনেক সময় তিনি বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরও দায়িত্ব পালন করেছেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

Update Time : ০৭:১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫