১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বিএনপি নেতা তোতা হত্যাকান্ড ও তার পরিবারের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
  • ৩০৩৮ বার পঠিত হয়েছে

মোঃরিয়াজুল সোহাগ,
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকান্ড ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলার চরএলাহী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে চরএলাহী বাজারে গতকাল বুধবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, চরএলাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুর রহীম, বিএনপি নেতা আব্দুর রহীম বিশ্বাস, নিহত বিএনপি নেতা আব্দুল মতিন তোতার মেয়ে বিবি সুমি আক্তার।

মানববন্ধনে বক্তাগণ অভিযোগ করে বলেন,আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ২৭ আগস্ট পরিকল্পিত ভাবে কিছু বিএনপি ও আওয়ামী লীগ নেতার যোগসাজশে নির্মমভাবে চরএলাহী বাজারে চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতা কুপিয়ে হত্যা করা হয়। এরপর জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুল ইসলামের যোগসাজশে আমাদের পরিবারের একাধিক সদস্যের ওপর হামলা চালানো হয়। মিথ্যা ধর্ষণ মামলায় তার ছেলে ইব্রাহীম তোতাকে ফাঁসানো হয়। এছাড়াও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের বলেন, ঘাট নিয়ে তোতা হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আগে ঘাট রাজ্জাক চেয়ারম্যান খেত এখন তোতার ছেলেরা খাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুর আবেদ ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার বিএনপি নেতা তাদের প্রশ্রয় দিচ্ছে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুর
আবেদের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যয়নি। তবে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমরা কাউকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসেনা।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নোয়াখালীতে বিএনপি নেতা তোতা হত্যাকান্ড ও তার পরিবারের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

Update Time : ০৬:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫