১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় সাফল্য; তুরাগ এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত অন্যতম প্রধান অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর জালে।

দীর্ঘ অনুসন্ধানের পর ধরা পড়ল তুরাগের ডাকাতি মামলার আসামি

আমির হোসাইন, স্টাফ রিপোর্টার : ঢাকার তুরাগ এলাকায় সংঘটিত বহুল আলোচিত ১১ কোটি টাকা ডাকাতি মামলার এক পলাতক আসামিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ জনি মিয়া (৩৫)। তিনি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ গনি মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি তুরাগ থানা–এর একটি ডাকাতি মামলার পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তারকৃত জনি মিয়ার বিরুদ্ধে তুরাগ থানায় মামলা নং–১০(৩)২৩, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২/৩৫ ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রিপন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওয়ারেন্টের ভিত্তিতে বড়ছড়া এলাকা থেকে জনি মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে তাহিরপুর থানা–এ সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় সাফল্য; তুরাগ এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত অন্যতম প্রধান অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর জালে।

দীর্ঘ অনুসন্ধানের পর ধরা পড়ল তুরাগের ডাকাতি মামলার আসামি

Update Time : ০১:০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬