০১:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৭২ বার পঠিত হয়েছে

কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ একজন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্নতত্ত্ব পাচারকারী ও চোরাকারবারির বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী ভোর রাতে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন সুকানপুকুরী গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের লাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনাকালে একটি কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ একজন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত পাচারকারী ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন সুকান পুকুরী গ্রামের মৃত ফজল হক মন্ডল এর ছেলে লাল মিয়া (৬০)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর প্রযোজ্য ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

র‌্যাব-১৩’র অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার-১

Update Time : ১১:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬