১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল শ্যালো ইঞ্জিন চালিত যান; আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা।

রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় ইঞ্জিন বিকল; অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৭৮ বার পঠিত হয়েছে

হাফিজুর রহমান, রাজারহাট উপজেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে রাজারহাট স্টেশন সংলগ্ন রাজারহাট ফাজিল মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। সর্বশেষ সোয়া ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে আটকে পড়া যাত্রীরা মাঝপথেই প্রথম রোজার ইফতার সেরেছেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, রংপুর অভিমুখে যাওয়ার পথে রাজারহাট স্টেশনে প্রবেশের কিছুক্ষণ আগে আনুমানিক বেলা ২টা ২৫ মিনিটে দিকে রাজারহাট ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় রেললাইনের একেবারে পাশেই একটি মোটরসাইকেল রাখা ছিল। চলন্ত ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিনের নিচের মেইন রিজার্ভার পাইপটি খুলে ইঞ্জিনের বায়ুচাপ কমে যাওয়ায় ট্রেনটি লাইনের ওপরই বিকল হয়ে পড়ে। পরে তাৎক্ষণিক প্রচেষ্টার পর বিকল ইঞ্জিনটি সচল করা সম্ভব না হওয়ায় লালমনিরহাট রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ (বিকল্প) ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করা হয়। লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিনটি ঘটনাস্থলে পৌঁছানোর পর সেটিকে ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে। এরপরই রমনা কমিউটার পুনরায় রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এদিকে হঠাৎ এই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে আটকে পড়া যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ট্রেনটি উদ্ধারে দেরি হতে পারে এবং যাত্রা বাতিলের খবরে যাত্রীরা সড়ক পথে নিজ নিজ গন্তব্যে রওনা হন। তবে বিকল্প ইঞ্জিন দ্রুত পৌঁছাবে বলে আশ্বস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

রাজারহাট রেলস্টেশন মাস্টার সুমন মিয়া বলেন, রেললাইনের পাশে অবৈধভাবে বা অসতর্কভাবে যানবাহন রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনটি দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল শ্যালো ইঞ্জিন চালিত যান; আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা।

রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় ইঞ্জিন বিকল; অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা

Update Time : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬