০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৬৮ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

মর্ডান মোড় থেকে লালবাগ এলাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ এলাকা, লালবাগ থেকে দর্শনা মোড়, মর্ডান মোড় থেকে দর্শনা মোড়, এলাকার কুখ্যাত ছিনতাইকারী আসাদুল ইসলাম আসিফ মহানগর গোয়েন্দা বিভাগ ডিবির হাতে গ্রেফতার। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি’র) একটি চৌকস টিম শুক্রবার সন্ধ্যায় লালবাগ, মডার্ন ও খামার মোড় এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী আসিফকে গ্রেফতার করেছে।

ধৃত ছিনতাইকারী আসাদুল ইসলাম আসিফ (২৬), রংপুর মহানগরীর আলমনগর এলাকার শামসুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর টাকা, মোবাইল ফোন ছিনতাইসহ পথচারীদের টাকা পয়সা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসিফ ও তার সহযোগীরা একটি নির্দিষ্ট ইজিবাইকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কারমাইকেল কলেজ সহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করত।একা চলাচলকারী যাত্রী পেলে তাকে ইজিবাইকে তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ছিনতাই করত।

এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভিকটিমদের কাছ থেকে বিকাশ ও নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের পিন নম্বর জেনে নিয়ে অর্থ হাতিয়ে নিত।

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত আসিফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট মহানগরবাসীর জান-মালের নিরাপত্তায় এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেফতার

Update Time : ১২:৩৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬