০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে অটোচালক হত্যার দায়ে চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০১:৪৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
  • ৩০৬৯ বার পঠিত হয়েছে

রংপুরের মিঠাপুকুরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালক রশিদ মিয়াকে নির্মমভাবে হত্যার দায়ে চার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা মিঠাপুকুর উপজেলার রতিয়া পশ্চিমপাড়া গ্রামের শিমুল মিয়া ও রাকিব মিয়া, রতিয়া মধ্যপাড়া গ্রামের শফিকুল ইসলাম এবং পুটিমারী এলাকার হোসেন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উক্ত আদালত। রায় ঘোষণার সময় ৪ জন দণ্ডপ্রাপ্ত আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারী রাতে আসামীরা অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। তারা মিঠাপুকুরের কুটিপাড়া গ্রামের শানেরপাড়া ব্রিজ এলাকায় চালক রশিদ মিয়ার ওপর অতর্কিত হামলা চালালে রশিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এরপর ঘাতকরা তার অটোরিকশাটি এবং পকেটে থাকা মাত্র ১ হাজার ৬৫০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন ও মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন বিজ্ঞ আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আফতাব উদ্দিন রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামী পক্ষের আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ এবং ন্যায়বিচারের আশায় উচ্চ আদালতে আপিল করবেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রংপুরে অটোচালক হত্যার দায়ে চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০১:৪৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬