০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রামুতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মাদক ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কক্সবাজারের রামুতে যৌথ বাহিনীর অভিযান; অস্ত্র, স্বর্ণালংকার ও ইয়াবাসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ০২:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
  • ৩০৭৮ বার পঠিত হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার সদরের খরুলিয়া নয়াপাড়ায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী শামসুন্নাহার ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। রোববার সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়াপাড়া ও ডেইঙ্গাপাড়ায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় অস্ত্র, ৬২১টি ইয়াবা বড়ি, নগদ ১৩ লাখ ২ হাজার ৫২০ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, তিনটি ফাঁকা চেক, ছয়টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, দুটি বাটন ফোন, ১২টি ফাঁকা স্ট্যাম্প এবং সন্দেহজনক লেনদেন সংক্রান্ত কিছু নথি জব্দ করা হয়। নথিতে প্রায় ১১ কোটি টাকার লেনদেনের তথ্য থাকার দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, জব্দ করা আলামত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু উপজেলাধীন গর্জনিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল হতে রুম্মান হোসেন নামক একজন আরএসও সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রামুতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মাদক ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কক্সবাজারের রামুতে যৌথ বাহিনীর অভিযান; অস্ত্র, স্বর্ণালংকার ও ইয়াবাসহ আটক ১

Update Time : ০২:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬