১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-১৩’র পৃথক অভিযানে বিদেশী পিস্তল এবং ওয়ান শুটারগান উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
  • ৩০৭৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র পৃথক অভিযানে অবৈধ ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল এবং ১টি দেশীয় ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১৩ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারী মধ্য রাতে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন পূর্ব বালাগ্রাম এলাকার জলঢাকা টু ডালিয়াগামী সড়কের পূর্ব পার্শ্বে জনৈক তোফাজ্জল (৬০), পিতা-মৃত আছির উদ্দিন এর বাঁশ বাগানে অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় ১টি শপিং ব্যাগে রক্ষিত ১টি অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই তারিখ রাত ২ টার দিকে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার অন্তর্ভুক্ত গাইবান্ধা টু পলাশবাড়ী সড়কের গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

র‍্যাব-১৩’র পৃথক অভিযানে বিদেশী পিস্তল এবং ওয়ান শুটারগান উদ্ধার

Update Time : ০৬:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬