০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় চায়ের দোকানে অজ্ঞাত ব্যক্তির রহস্যজনক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
  • ৩০৬৫ বার পঠিত হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার :- বিশেষ প্রতিনিধি (গোপালগঞ্জ):গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে একটি চায়ের দোকানে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিলফা বাজারের একটি চায়ের দোকানে এক অপরিচিত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কিছু সময় পর তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় জনগণের মাধ্যমে তথ্য পেয়ে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসান ও তার সঙ্গীয় একটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিনিধি হিসেবে প্রতিবেদক ও তার টিম উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, যদি কেউ নিহত ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ টুঙ্গিপাড়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়ায় চায়ের দোকানে অজ্ঞাত ব্যক্তির রহস্যজনক মৃত্যু

Update Time : ১০:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬