০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:৩২ পূর্বাহ্ন, রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
  • ৩০৭৬ বার পঠিত হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার : জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।গোপালগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে এক হাজার ১৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মাহাবুব হাওলাদার (৩৫)।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভাটিয়াপাড়া র‌্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস. এম. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেন।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় মাহাবুব হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ ও বাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহাবুব হাওলাদার গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আফসার উদ্দিন হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০২:০৭:৩২ পূর্বাহ্ন, রোববার, ১৮ জানুয়ারি ২০২৬