০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সেলিমকে দেশে ফেরানোর দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
  • ৩১০০ বার পঠিত হয়েছে

সিলেট প্রতিনিধি:
২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর চালানো সহিংস হামলা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের ওসমানীনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগ নেতা সেলিম আহমদকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থান দমনে ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা পরিকল্পিতভাবে ছাত্র-জনতার ওপর হামলা, গুলি ও হত্যাকাণ্ডে জড়িত ছিল। এসব ঘটনার অন্যতম অভিযুক্ত হিসেবে সেলিম আহমদের নাম উঠে এসেছে।
স্মারকলিপিতে আরও জানানো হয়, সেলিম আহমদের বিরুদ্ধে একাধিক হত্যা ও সহিংসতার মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ২৩ নভেম্বর সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা ৫৩৪ নম্বর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ জানিয়েছে, ওই ওয়ারেন্ট অনুযায়ী তাকে যেকোনো স্থানে গ্রেপ্তার করা যাবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন এবং বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযুক্ত সেলিম আহমদকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।
এদিকে দীর্ঘদিন ধরে সেলিম আহমদকে গ্রেপ্তারের দাবিতে সিলেটের বিভিন্ন স্থানে ধারাবাহিক আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও অংশ নিচ্ছেন। বিশেষ করে ওসমানীনগর উপজেলা এবং সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের মাধ্যমে তার গ্রেপ্তারের জোরালো দাবি জানানো হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার পরিবারগুলো আজও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হবে। তারা অবিলম্বে সেলিম আহমদকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সেলিমকে দেশে ফেরানোর দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি

Update Time : ১০:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬