
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ শনিবার(১০ শে জানুয়ারী) দুপুরে সাড়ে ১২ টায় পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক সহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বৃন্দ,জেলার সদস্য সহ উপজেলা স্বেচ্ছাসেবক,পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সভাপতিত্বে বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস বলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক
আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একের পর এক নেতাকর্মীকে হত্যার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে তারা ঘোষণা দেন।





















