০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের যৌথ অভিযানে গৃহকর্মীকে ধর্ষণ মামলার আসামী কুমিল্লা থেকে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
  • ৩০৯৩ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মহানগরীর হারাগাছে বিধবা গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা। পলাতক আসামী র‍্যাবের অভিযানে কুমিল্লা থেকে গ্রেফতার।

বাদীর দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানানো হয়, ভিকটিমের স্বামী দীর্ঘদিন পূর্বে মারা যায়। সেই কারনে বিধবা ভিকটিম তার প্রতিবেশীর বাসায় ৮ বছর যাবত গৃহকর্মীর কাজ করে আসছিলো। ভিকটিমের উপর কনজর দেয় গৃহকর্তা। একাকিত্বের সুযোগ নিয়ে ভিকটিমকে বিয়ে করার প্রস্তাব দেয়। এরই একপর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ২৪ এপ্রিল ২০২৫ বিকাল সাড়ে তিনটার দিকে ভিকটিমকে একপ্রকারে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ- ১৯/১১/২০২৫ খ্রিঃ; ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৯(১)/৩০ ধারা; তৎসহ ১৮৬০ সালের পেনাল কোড ৩১৩/৩৪৭/৩৪/৫০৬(২) ধারা। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামী আত্মগোপনে ছিলো।

উক্ত মামলা রুজু হওয়ার পর থেকে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা ও ছায়াতদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারী শনিবার রাত সাড়ে বারোটার দিকে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এবং র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের যৌথ আভিযানিক দল কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার মেট্রোপলিটন হারাগাছ থানাধীন চরচতুরা (কলমদার পাড়া) গ্রামের
সোলেমান ভাকরার ছেলে হাছেন আলী (৫০)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

র‍্যাবের যৌথ অভিযানে গৃহকর্মীকে ধর্ষণ মামলার আসামী কুমিল্লা থেকে গ্রেফতার

Update Time : ০৩:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬