১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
দরিদ্র মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পঞ্চগড়ে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত; সেবা নিতে উপচে পড়া ভিড়।

পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেলেন সাত শতাধিক রোগী

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
  • ৩০৮৩ বার পঠিত হয়েছে

পঞ্চগড় সদর উপজেলার ২০ নং শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে এলাকায় সাধারণ মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
নূর ও নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র সার্বিক সহযোগিতায় সকাল থেকে ক্যাম্পের উদ্বোধন হয়। মেডিসিন, হৃদরোগ, অর্থোপেডিক্স, চর্ম ও যৌন রোগ, প্রসূতি ও স্ত্রী রোগ এবং মুখ-দাঁতের বিভিন্ন শাখার মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে সেবা প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা মোছা জুলেখা বেগম বলেন, চর্মরোগে অনেকদিন ভুগছি। টাকার অভাবে বড় ডাক্তারের কাছে যেতে পারিনি। আজ এখানে এসে চিকিৎসা নিতে পেরে স্বস্তি লাগছে। আরও কয়েকজন রোগী জানান, স্বল্প সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা পাওয়া তাদের জন্য বড় সুবিধা এবং এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত হলে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবে।
ক্যাম্পে প্রায় সাত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

দরিদ্র মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পঞ্চগড়ে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত; সেবা নিতে উপচে পড়া ভিড়।

পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেলেন সাত শতাধিক রোগী

Update Time : ০২:১৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬