০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী র‌্যাব-১৩ এর হাতে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
  • ৩০৯৬ বার পঠিত হয়েছে

র‌্যাব-১৩ সিপিএসসি ক্যাম্প রংপুর ও র‌্যাব-১ সিপিএসসি ক্যাম্প এর যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন এলাকা হতে মাদক মামলার ১০ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামী এবং রংপুর মহানগরী এলাকা থেকে একাধিক ওয়ারেন্টভুক্ত একজন আসামীসহ মোট দুই জন আসামী গ্রেফতার।

মঙ্গলবার ০৬ জানুয়ারী র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্প ও র‌্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল (০৫ জানুয়ারী) গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার মামলা নং-২৩, তারিখ ২৭/০৪/২০১৯ ইং মূলে ১০ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী কুড়িগ্রাম জেলার সদর থানাধীন বড়াইবাড়ী গ্রামের জহরুল ইসলামের ছেলে
বাদল (৩২)।

একই তারিখ রাতে র‍্যাব-১৩ সদর কোম্পানী’র একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন সিও বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সিআর নং- ৪৩০/২২, ১৬৩/২৪, ২০/২৪, ১৯৮/২৩,১০৯৮ /২৪ (সাজা) মূলে একাধিক ওয়ারেন্ট ভূক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত (অডিটরিয়াম মোড়) সিংগীমারী গ্রামের আব্দুল জলিল এর ছেলে আতিকুল @ আরিফ @ সোহেল (৪৫)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী র‌্যাব-১৩ এর হাতে গ্রেফতার

Update Time : ১২:৪৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬