০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে উপজেলা প্রশাসন

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
  • ৩১৩৪ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের দুইটি পরিবার এবং সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের একটি পরিবার অগ্নিকাণ্ডে তাদের বসতঘর ও সহায়-সম্পদ হারিয়ে চরম দুর্দশায় পড়ে।

এই প্রেক্ষিতে আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা, শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়। সহায়তা প্রদানকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং বলা হয়—এই দুঃসময়ে প্রশাসন সর্বদা তাদের পাশে রয়েছে।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আগুনে সবকিছু হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। এই সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বস্ত করেন।

স্থানীয়ভাবে এই উদ্যোগকে একটি মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে উপজেলা প্রশাসন

Update Time : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬