০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিবাহিত বনাম অবিবাহিত ম্যাচে উত্তেজনা, শেষ হাসি বিবাহিত দলের

বুড়িচংয়ের আনন্দপুরে জমজমাট মিনি শর্টবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট

  • Reporter Name
  • Update Time : ০৮:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
  • ৩১৫১ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুরে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ও আনন্দঘন মিনি শর্টবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট। আনন্দপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

গত ০২ জানুয়ারি (শুক্রবার) বিকেলে উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনন্দপুর পশ্চিমপাড়া (বড়পুল সংলগ্ন) মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। টানটান উত্তেজনাপূর্ণ দুই ম্যাচের খেলায় শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করে বিবাহিত দল উভয় ম্যাচেই বিজয় অর্জন করে।

খেলা চলাকালে মাঠজুড়ে দর্শকদের করতালি, উল্লাস ও উৎসাহে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—
শ্রীমন্তপুর এম.এ. ছাত্তার উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী জামশেদুল আলম, আনোয়ার হোসেন, মাহবুব আলম, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মোঃ রেজাউল করিম, প্রভাষক মাহবুব আলম, আরিফুল ইসলাম, সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ও জজু মিয়া।

বিবাহিত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ সুমন, আর অবিবাহিত দলের নেতৃত্ব দেন মোঃ সুজন।
বিবাহিত দলের হয়ে দুর্দান্ত খেলেন মইন, পিন্টু, রিয়াদ, পারভেজ ও আলাউদ্দিন। অন্যদিকে অবিবাহিত দলের পক্ষে প্রশংসনীয় ভূমিকা রাখেন রাহাত, মোঃ মেরাজ, রবিন, জুনায়েদ ও জনি।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন জামশেদুল আলম, আনোয়ার হোসেন এবং সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বিবাহিত বনাম অবিবাহিত ম্যাচে উত্তেজনা, শেষ হাসি বিবাহিত দলের

বুড়িচংয়ের আনন্দপুরে জমজমাট মিনি শর্টবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট

Update Time : ০৮:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬