০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নেত্রীর স্মৃতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো বিএনপি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
  • ৩০৯৮ বার পঠিত হয়েছে

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গরীব-অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের কার্যালয়ে চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলাম, চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের সভাপতি আব্দুল খালেক, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রঞ্জু প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নেত্রীর স্মৃতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো বিএনপি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

Update Time : ১১:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬