১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম-১ আসনে হাতপাখার প্রার্থী হারিসুল বারী রনির মনোনয়নপত্র উত্তোলন

রিয়াজুল ইসলাম রুহী, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী, হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারী রনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার (১৮ তারিখ) বিকাল ৪ টায় নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস থেকে তিনি তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি, সেক্রেটারী,  ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারী এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রার্থী হারিসুল বারী রনি বলেন,

“আমি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং কুড়িগ্রাম-১ আসনে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে নির্বাচনে এসেছি। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ সংসদ গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখব।”

তিনি আরও বলেন,

“এই জনপদের মানুষের দীর্ঘদিনের অবহেলা, দুঃখ-কষ্ট ও বঞ্চনার অবসান ঘটাতে হাতপাখা প্রতীকই হতে পারে মুক্তির প্রতীক। আমি বিশ্বাস করি, আল্লাহর সাহায্য ও জনগণের সমর্থন নিয়ে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবো।”

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

কুড়িগ্রাম-১ আসনে হাতপাখার প্রার্থী হারিসুল বারী রনির মনোনয়নপত্র উত্তোলন

Update Time : ০৪:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫