০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ৩৫০ শিক্ষার্থীর হাতে চারা, গাছ রোপণে উদ্বুদ্ধ করলেন ডিসি

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:১৬ অপরাহ্ন, রোববার, ১০ আগস্ট ২০২৫
  • ৩০৩৯ বার পঠিত হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের জেলা প্রশাসক ও বৃক্ষ প্রেমিক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সব থেকে বড় শিক্ষা গাছই আমাদের দেয়। নিজে রোদে দাঁড়িয়ে অন্যকে ছায়া দেয়। তিনি প্রজন্ম শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব, সুন্দর একটি পৃথিবী উপহার দিতে গিয়ে বলেন, আসুন, নিজের জন্য নয়-সুন্দর পৃথিবীর জন্য আমরা সবাই অন্তত একটা করে গাছ লাগাই। যা পৃথিবীরের ভারসাম্য রক্ষা করবে।
“মানবিক গুণাবলী সমৃদ্ধ ও প্রযুক্তি বান্ধব আধুনিক স্কুল যা আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি) দ্বারা পরিচালিত দিনাজপুর সদরের পশ্চিম রামনগর মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল এর আয়োজনে প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএসএসবি এর অর্থ ও প্রশাসনিক কর্মকতা আতিকুর রহমান খান, মনিটরিং অফিসার মোঃ ফারুক ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম ও ঋণ সমন্বয়কারী মোঃ বেলাল উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌসী আহমেদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুলের সহকারী শিক্ষক নিরঞ্জন হীরা। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম স্কুলের ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেন এবং স্কুলের বিশাল মাঠ চত্বরে একটি ফলদ গাছ রোপণ করেন। সভার শুরুতে শিক্ষার্থীরা বিভিন্ন সাজে বাঙালীর লোক সংস্কৃতি তুলে ধরে নানা ধরনের নৃত্য পরিবেশন করে। যা দেখে প্রধান অতিথি, বিশেষ অতিথি, অভিভাবক বৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ মুগ্ধ হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

দিনাজপুরে ৩৫০ শিক্ষার্থীর হাতে চারা, গাছ রোপণে উদ্বুদ্ধ করলেন ডিসি

Update Time : ০৫:১৫:১৬ অপরাহ্ন, রোববার, ১০ আগস্ট ২০২৫