০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে একই পরিবারের ৭জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫
  • ৩০৪৬ বার পঠিত হয়েছে

মোঃরিয়াজুল সোহাগ,
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালককে একমাত্র আসামি করা হয়েছে।

গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানায় নিহতদের স্বজন ও ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামি এনায়েত হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে।

এর আগে, গত বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের নোয়াখালী টু লক্ষীপুর সড়কের পূর্ব চন্দগঞ্জের গজদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ বাহার উদ্দিন নামে এক ওমান প্রবাসীকে নিয়ে তার স্বজনরা লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের বাড়িতে ফিরছিলেন। একপর্যায়ে বাড়ির কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

তারা হলেন- বাহারের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, সাতজন নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসের চালককে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সেখানে সম্পন্ন হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নোয়াখালীতে একই পরিবারের ৭জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

Update Time : ০৪:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫