০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ান-টুর মধ্যে ক্ষমতায় যাবেন সেই দিন ভুলে যান-রংপুরে চরমোনাই পীর

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩০৮১ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলু

(রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ৮ দলের উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত)

ধোঁকা দেওয়ার দিন শেষ। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এ দেশ রক্ষায় আমরা রাজপথে উপস্থিত হয়েছি। আর ধোঁকা দিতে পারবেন না।
ক্ষমতা প্রেমিকরা বার বার ক্ষমতায় গেছে। কিন্তু দেশবাসীকে কি উপহার দিয়েছে। নতুনভাবে পুরান বউ নতুন শাড়িতে উপহার দিয়েছে। নতুন শাড়িতে পুরান বউকে উপহার দিয়ে আর ধোঁকা দিতে পারবেন না।

বুধবার ৩ ডিসেম্বর বিকেলে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

চরমোনাই পীর বলেন, হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে শুধু ক্ষমতা বদলের জন্য নয়। বরং যারা বিদেশীদের তাবেদারি-প্রভুত্ব কায়েম করেছিল, তাদের উৎখাতের মাধ্যমে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য তারা জীবন দিয়েছে। আজকে সেই বিষয়টি যদি বুঝতে তাদের সমস্যা হয়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মনে করেছিলেন,ওয়ান-টুর মধ্যে ক্ষমতায় যাবেন। সেই দিন ভুলে যান। যারা দেশকে ভালোবাসে, যারা মানবতার প্রেমিক তারা আজ রাজপথে নেমে এসেছে। দেশের মানুষ অপেক্ষায় আছে, কবে নির্বাচনের বাক্স আসবে। ইসলামের পক্ষে মানবতার পক্ষের জনগণ ভোট বাক্স ভরে দেওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ৫৩ বছর স্বাধীনতার পরে আজকে আমরা সুযোগ পেয়েছি। এই সুযোগকে কাজে লাগাতে না পারলে, ভবিষ্যৎ প্রজন্ম নতুন করে ইতিহাস লিখবে। তখন দুঃখজনক ইতিহাস লিখবে। আমরা জুলাই অভ্যুত্থানে দেশকে ফ্যাসিস্টদের বিদায়ের পর স্বপ্ন দেখেছিলাম, দেশ সংস্কারের মাধ্যমে দেশের দুর্নীতি রোধ হবে। কিন্তু দেশের সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের ব্যবস্থা না করেই এক শ্রেণির ক্ষমতালোভীরা ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডাবল পাগল হয়েছে।
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, আবু সাঈদ যেভাবে দুই হাত প্রসারিত করে দেশকে ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করেছে, তা ওই চাঁদাবাজদের ক্ষমতায় বসানোর জন্য নয়। দেশের টাকা বাইরে পাচারের জন্য নয়। তাই ক্ষমতা লোভীদের বলতে চাই, ক্ষমতা ও দাপট দেখিয়ে এবং কালো টাকার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দিন ভুলে যান। সেই দিন আর নেই। জনগণ এবার তাদের ‘না’ বলে দেশ থেকে তাদের উৎখাত করবে, ইনশাআল্লাহ।

জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীসহ ৮ সমমনা দলের অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশের শুরুতে রংপুর মহানগর ছাত্র শিবির এর সভাপতি নুরুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এটিএম আজম খান, জামায়াতে ইসলামীর রংপুর জেলার আমির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ওয়ান-টুর মধ্যে ক্ষমতায় যাবেন সেই দিন ভুলে যান-রংপুরে চরমোনাই পীর

Update Time : ০৯:৫৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫