০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া পরিচয়ে ফোন করে অর্থ দাবি, সতর্ক থাকার আহ্বান ইউএনও’র

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫
  • ৩০৫০ বার পঠিত হয়েছে

ফাতেমা আক্তার লিজা

সিনিয়র স্টাফ রিপোর্টার

সাম্প্রতিক সময়ে ভূরুঙ্গামারী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা তাঁর সহধর্মিনীর পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া যাচ্ছে। ফোনকারীরা নিজেদের ইউএনও বা ইউএনও’র স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন নম্বর থেকে ফোন করে প্রতারণার চেষ্টা করছে।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কীকরণ বার্তা প্রকাশ করেছেন ইউএনও। তিনি বলেন, “ইউএনও বা ইউএনও’র সহধর্মিনী কোনো অবস্থাতেই কারো কাছে টাকা চাইবেন না। কেউ যদি এরকম ফোন পান, তাহলে কোনোভাবেই কাউকে টাকা দেবেন না। এটি প্রতারণা।”

তিনি আরও বলেন, “কেউ যদি এমন ফোন পান, তাহলে অবশ্যই প্রশাসনকে অবগত করতে হবে।”

প্রশাসনের পক্ষ থেকে উপজেলাবাসীকে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা এ ধরনের প্রতারণামূলক ফোন সম্পর্কে সচেতন থাকেন এবং অন্যদেরও সতর্ক করেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ভুয়া পরিচয়ে ফোন করে অর্থ দাবি, সতর্ক থাকার আহ্বান ইউএনও’র

Update Time : ০৫:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫