১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনস্বাস্থ্য সুরক্ষায় পরিদর্শন: ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৩০৪৭ বার পঠিত হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ ২৮অক্টোবর মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকাদান একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার টিকাদান ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে জনস্বাস্থ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে টিসিভি (Typhoid Conjugated Vaccine) টিকা প্রদান করা হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

জনস্বাস্থ্য সুরক্ষায় পরিদর্শন: ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময়

Update Time : ১০:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫