১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ তথ্য চুরি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা, কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক ও প্রসেসর চুরি, জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩০৪৫ বার পঠিত হয়েছে

মোঃ কামাল হোসেন স্টাফ রিপোর্টার: নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙে এর হার্ডডিস্ক, র‍্যাম ও প্রসেসরসহ গুরুত্বপূর্ণ অংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে। জানা যায়, সেদিন সন্ধ্যায় অফিসের দৈনন্দিন কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা বাসায় ফেরেন। রাতের দায়িত্বে ছিলেন নৈশ প্রহরী জীবন আহম্মেদ।

২৫ অক্টোবর (শনিবার) সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসের ভারপ্রাপ্ত নাজির হেলাল উদ্দিনকে ফোনে জানান, অফিসের সার্ভেয়ার রুম, সার্টিফিকেট সহকারী ও সার্টিফিকেট পেশকারের কক্ষের জানালার কাঁচ ভাঙা এবং কম্পিউটারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে।

খবর পেয়ে কর্মকর্তারা অফিসে গিয়ে দেখতে পান—তিনটি কক্ষের কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী জানান, “ঘটনার পর নৈশ প্রহরী জীবন আহম্মেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে, ঘটনার পর স্থানীয় প্রশাসন ভূমি অফিসের নিরাপত্তা

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

গুরুত্বপূর্ণ তথ্য চুরি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা, কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক ও প্রসেসর চুরি, জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী আটক

Update Time : ০৯:১৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫