০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে উলাইল বনাম ভাগলপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচে পড়া ভিড়

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:১১ পূর্বাহ্ন, রোববার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৩০৯২ বার পঠিত হয়েছে

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভাগলপুর সিরামিক বাজার সংলগ্ন স্বপ্নপুরী মাঠে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় উলাইল বনাম ভাগলপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল এবং সাবেক পাঠাগার-বিষয়ক সম্পাদক, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদল, সাভার পৌর ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মোঃ মোশারফ হিমেল খান।

ফাইনাল খেলায় দুই দলের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সে মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। পুরো স্বপ্নপুরী মাঠ ছিল কানায় কানায় পূর্ণ, দর্শকদের উল্লাসে মুখরিত ছিল চারদিক।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি মোশারফ হিমেল খান বলেন,খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। এমন সুন্দর আয়োজন যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে। আমি আয়োজক কমিটি ও সাভার পৌর ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, যারা এমন উদ্যোগ গ্রহণ করে তরুণদের অনুপ্রাণিত করছেন।

তিনি পুরস্কার বিতরণের সময় বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে সাভার পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ক্রীড়া উদ্যোগ এলাকায় তরুণদের একত্রিত করে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সাভারে উলাইল বনাম ভাগলপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচে পড়া ভিড়

Update Time : ১০:৩৫:১১ পূর্বাহ্ন, রোববার, ১৯ অক্টোবর ২০২৫