০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অধিকারের জন্য অঙ্গীকার, বেলকুচি-চৌহালী-এনায়েতপুর হবে জনতার মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৩১০২ বার পঠিত হয়েছে

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-০৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ও জননেতা মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী। বেলকুচি পৌরসভার ৫ নং ওয়ার্ডের গাড়ামাসী গ্রামে জন্ম নেওয়া এই প্রার্থী এলাকার মানুষদের কাছে ইতোমধ্যেই সৎ, নির্ভীক ও জনগণের কণ্ঠস্বর হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তাঁর পিতা রওশন আলী ও মাতা নুরুন নাহার।

মুফতী নুরুন নাবী হিফজ, দাওরা, ইফতা, কামিল (হাদিস), রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

তিনি অতীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও সেক্রেটারি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ফ্যাসিবাদী শাসনামলে অন্যায়, গুম-খুন ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকায় তিনি একাধিকবার কারাবরণ ও রিমান্ডে নির্যাতিত হয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্র-জনতার সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা ও শিক্ষানুরাগী।
তিনি চেয়ারম্যান, আল-ফাত্তাহ গ্রুপ; ব্যবস্থাপনা পরিচালক, গন্ধরাজ আবাসন লি.; সিইও, এ এফ কনজুমার প্রোডাক্ট; স্বত্বাধিকারী, এ এফ কেমিক্যাল পার্ক।

এছাড়া শিক্ষা উন্নয়নে অবদান রাখছেন চেয়ারম্যান, শের-ই-বাংলা মডেল কলেজ ও বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল হিসেবে। তিনি আল-ফাত্তাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবং বন্ধন ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাতা।

বিভিন্ন সভা, সেমিনার ও ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে তিনি সৌদি আরব, কাতার, ভারত ও চীন সফর করেছেন।

বেলকুচি-চৌহালী-এনায়েতপুরের গরিব, দুঃখী, খেটে খাওয়া ও সর্বস্তরের মানুষের জন্য মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী-এর জনতার প্রতি অঙ্গীকার— ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা – সব নাগরিকের জন্য ন্যায্যতা, সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষাব্যবস্থা – স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষায় গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষক সংকট দূর করা, উন্নত চিকিৎসা সেবা – হাসপাতাল ও ক্লিনিকে আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন – রাস্তা, সেতু, বিদ্যুৎ, পানি, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থার আধুনিকায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান – স্থানীয় শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের সহায়তা প্রদান, অপরাধ ও মাদকমুক্ত সমাজ – মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপ, কৃষকবান্ধব উদ্যোগ – সার, বীজ ও কীটনাশকে স্বচ্ছতা এবং কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, নদী ভাঙন প্রতিরোধ – যমুনা নদীর ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণ, তাঁত শিল্পের পুনর্জাগরণ – তাঁত শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সরকারি উদ্যোগ, শিল্প গ্যাস সংযোগ – স্থানীয় শিল্প বিকাশে শিল্প গ্যাস সংযোগ স্থাপনে কার্যকর পদক্ষেপ, দুর্যোগ ব্যবস্থাপনা – বন্যা ও খরায় ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও পুনর্বাসন, যুব ও সংস্কৃতি উন্নয়ন – খেলাধুলা, লাইব্রেরি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহায়তা, সামাজিক সুরক্ষা ও সহানুভূতি – গরিব, মেধাবী, এতিম, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা।

জননেতা মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী বলেন, “আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। আল্লাহর বিধান ও ন্যায়ের সমাজ গড়ে তুলতে আমি সর্বস্তরের মানুষের পাশে থাকতে চাই।”

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

অধিকারের জন্য অঙ্গীকার, বেলকুচি-চৌহালী-এনায়েতপুর হবে জনতার মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী

Update Time : ১২:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫