০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিকাপুর আ. মতিন খসরু সরকারি কলেজের শিক্ষার্থীদের ফলাফলে বিজয়োল্লাস

  • Reporter Name
  • Update Time : ০৬:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩০৪৭ বার পঠিত হয়েছে

মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে উজ্জ্বল সাফল্য অর্জন করেছে কুমিল্লার কালিকাপুর আ. মতিন খসরু সরকারি কলেজ। ফলাফল প্রকাশের পর কলেজজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দ ও বিজয়োল্লাস ছড়িয়ে পড়ে।

কলেজ সূত্রে জানা যায়, এ বছর মোট ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৫৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা মোট ৮৮.৯৪ শতাংশ পাসের হার। এর মধ্যে ৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

এমন ধারাবাহিক সাফল্যে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ মফিজুল ইসলাম ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন,“আলহামদুলিল্লাহ, এ বছরের ফলাফল আমাদের প্রত্যাশারও বেশি। শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য অর্জিত হয়েছে। আগামীতে আরও ভালো ফলাফলের জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও যোগ করেন,“শিক্ষা শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়, নৈতিকতা ও মানবিক গুণে গড়ে ওঠা আদর্শ নাগরিক তৈরিই আমাদের মূল লক্ষ্য।”

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কালিকাপুর আ. মতিন খসরু সরকারি কলেজের শিক্ষার্থীদের ফলাফলে বিজয়োল্লাস

Update Time : ০৬:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫