০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফল্যের স্বীকৃতি: পঞ্চগড় জেলার মাসিক শ্রেষ্ঠ থানা হিসেবে পঞ্চগড় সদর থানা নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩০৭৩ বার পঠিত হয়েছে

সাইয়্যেদ শান্ত- পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় সদর থানা। থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লা হিল জামানের নেতৃত্বে সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়।

অবৈধ মাদকদ্রব্য জব্দ,সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সফলতার কারণে পঞ্চগড় সদর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

আজ রোজ বুধবার(১৫ সেপ্টেম্বর) জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় আব্দুল্লা হিল জামানকে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ার সন্মাননা স্মারক প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা,পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার আসাদুজ্জামান আসাদ, আরআই মিজানুর রহমান চৌধুরীসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের কর্মকর্তারা।

শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়া প্রসঙ্গে ওসি আব্দুল্লা হিল জামান বলেন,“এ স্বীকৃতি শুধু আমার নয়, পঞ্চগড় সদর থানার সব কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত পরিশ্রমের ফল। কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের, এতে কাজের গতি বাড়ে। আমি উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।”

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সাফল্যের স্বীকৃতি: পঞ্চগড় জেলার মাসিক শ্রেষ্ঠ থানা হিসেবে পঞ্চগড় সদর থানা নির্বাচিত

Update Time : ০১:০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫