০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৩০৪৯ বার পঠিত হয়েছে

হাফেজ আরিফুল ইসলাম, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাগলারহাট জামতলা এলাকায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযুক্ত রেদোয়ান নামের এক মুসলিম যুবকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ৩নং তিলাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নূর ইসলাম কামার এর পুত্র, মোঃ রেদোয়ান পবিত্র কোরআন শরীফে লাথি মেরে অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে উত্তেজনা সৃষ্টি করে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও ভুরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত রেদোয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, “মামলার কার্যক্রম চলমান রয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও

Update Time : ১১:৩০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫