১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে: সাভারে তাবলীগের সাথীদের সঙ্গে দোয়া ও আলোচনায় অংশগ্রহণ লায়ন খোরশেদ আলমের

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৩০৫০ বার পঠিত হয়েছে

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি: ঢাকা জেলার সাভারে ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলীগের সাথীদের সঙ্গে এক উষ্ণ ও আধ্যাত্মিক পরিবেশে দোয়া ও আলোচনায় অংশ নিলেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী, সাবেক ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জনপ্রিয় নেতা লায়ন মো. খোরশেদ আলম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) এশার নামাজের পর সাভার উপজেলার স্থানীয় একটি মসজিদে তিনি তাবলীগ জামাতের সাথী ভাইদের সঙ্গে বসে ইসলামী জীবনবোধ, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা ও ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় তাবলীগের সাথীরা সমাজে নৈতিক অবক্ষয় রোধ, শান্তিপূর্ণ সহাবস্থান ও যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার বিষয়ে মতবিনিময় করেন।

লায়ন মো. খোরশেদ আলম বলেন,ধর্ম আমাদের জীবনের মূলভিত্তি। ইসলাম শান্তির ধর্ম। সমাজে ভালো কাজের প্রসার ঘটাতে হলে মসজিদভিত্তিক ঐক্য ও আমল বাড়াতে হবে। আমি সবসময় আল্লাহর সন্তুষ্টি ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,সাভারবাসী আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি রাজনীতি করি মানুষের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সাভারবাসীর কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাবলীগ জামাতের সদস্য এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।

লায়ন মো. খোরশেদ আলম দীর্ঘদিন ধরে সাভারের সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। জনগণের দুঃখে-সুখে পাশে থাকা এই জনপ্রিয় নেতা সর্বস্তরের মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে: সাভারে তাবলীগের সাথীদের সঙ্গে দোয়া ও আলোচনায় অংশগ্রহণ লায়ন খোরশেদ আলমের

Update Time : ১২:২৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫