০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাগমারায় জামায়াত কর্মীর মৃত্যু; এলাকায় শোকের ছায়া

  • Reporter Name
  • Update Time : ১০:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৩০৪৫ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি: বুধবার বিকেলে উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নে গণসংযোগে যাওয়ার সময় দ্বীপপুর ইউনিয়নে ধান বোঝাই ভ্যানের ধাক্কা এবং চাপায় বাসুপাড়া ইউনিয়নে আমির সহ অত্র ইউনিয়নের মামুনুর রশিদ নামের একজন কর্মী গুরুতর আহত হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে জামায়াতের কর্মী মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনায় আহত ইউনিয়ন আমির বর্তমান সুস্থ রয়েছেন। নিহত ওই জামায়াত কর্মীর বাড়ি বাসুপাড়া ইউনিয়নের হলুদঘর গ্রামে। তিনি স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ছিলেন। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে রাতেই নিহতের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির
ডাক্তার আব্দুল বারী। জামায়াত কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করতে বলেন। এ সময় তার সাথে জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাগমারায় জামায়াত কর্মীর মৃত্যু; এলাকায় শোকের ছায়া

Update Time : ১০:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫