১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্যের জয়গান: সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের সফলভাবে ৫ম বর্ষপূর্তি উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৩০৩৯ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভার। সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন, উদ্যোক্তা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম দিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অ্যাডভোকেট ও সুপ্রিম কোর্টের আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বিএনপি নেতা ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সাবেক উপপরিচালক আব্দুল কাদের তালুকদার, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি ডা. মো. কামরুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক ও জাগরণী থিয়েটারের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, উদ্যোক্তা নিশাত মোবাশ্বেরা খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান তাঁর বক্তব্যে বলেন,

উদ্যোক্তা তৈরি হলে শুধু তিনি নিজেই নয়, সমাজ ও দেশের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করেন। যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন,আমাদের দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো দক্ষ যুবসমাজ। তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও সাহসকে সম্মান জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা নামে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

তারুণ্যের জয়গান: সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের সফলভাবে ৫ম বর্ষপূর্তি উদযাপন

Update Time : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫