০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নদী রক্ষায় কঠোর প্রশাসন: ঈদগাঁও-এর ফুলেশ্বরী নদীর বুকে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩০৪২ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও: ঈদগাঁওতে ফুলেশ্বরী নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা অবশেষে উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল জব্বার ও ঈদগাঁও থানার পুলিশ ফোর্স অংশ নেয়।

দেখা যায়, ঈদগাঁও ছাগলবাজার এলাকার নদীর পাড় ঘেঁষে নির্মিত গাইডওয়াল ও স্থাপনার কিছু অংশ ভেঙে দেওয়া হয়। প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা ফুলেশ্বরী নদীর দুই পাড় দখল করে একের পর এক স্থাপনা গড়ে তুলছিল। এতে নদীর প্রস্থ কমে যাওয়া ও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এলাকা জুড়ে জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন,নদীর জায়গা দখল করে কেউ স্থাপনা নির্মাণ করলে তা সহ্য করা হবেনা। ফুলেশ্বরী নদী রক্ষায় নিয়মিত অভিযান চলবে।”

এদিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো প্রশাসনের এ পদক্ষেপকে ‘সাহসী উদ্যোগ’ বলে অভিহিত করেছে। তারা নিয়মিত মনিটরিং ও নদীর দুই তীরে সীমানা পিলার স্থাপনের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই অভিযানের মাধ্যমে ফুলেশ্বরী নদী দখলমুক্ত হয়ে আবারও তার স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য ফিরে পাবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নদী রক্ষায় কঠোর প্রশাসন: ঈদগাঁও-এর ফুলেশ্বরী নদীর বুকে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Update Time : ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫