০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা: পঞ্চগড়ে টানা ৪ দিনে দেড়শত পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৩০৯৮ বার পঠিত হয়েছে

সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশের সংসদীয় আসন বোদা দেবীগঞ্জ (পঞ্চগড়-২) আসনের মাননীয় বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। তিনি (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু করে (২ অক্টোবর)পর্যন্ত পঞ্চগড়ের বোদা দেবীগঞ্জে টানা ৪ দিন বিভিন্ন মণ্ডপে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন, সাধারণ মানুষের খোঁজখবর নেন।পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহ বিএনপি’র স্বেচ্ছাসেবক টিম গঠন করে দেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন,তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বোদা দেবিগঞ্জের কম বেশি সব গুলো মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করি। শারদীয় দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ধর্ম যার যার, দেশটা সবার। সনাতন ধর্মাবলম্বীদের এই সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

এ সফরে তিনি স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপ কমিটির দায়িত্বে থাকা সভাপতি-সম্পাদক ও আইনশৃঙ্খলা বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। বিভিন্ন মণ্ডপে তিনি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আশ্বাস দেন যে, সরকার ও প্রশাসনের পাশাপাশি,স্বেচ্ছাসেবক টিম সহ নিজেও সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

মণ্ডপ পরিদর্শনকালে তাকে স্বাগতম জানান বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন সহ ওয়ার্ড পর্যায়ের বিএনপি’র নেতৃবৃন্দ।পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই সময় ভক্তরা জানান, বিএনপি সংসদ সদস্য প্রার্থী জনাব ফরহাদ হোসেন আজাদ তাদের পাশে এসে উৎসাহ যোগানোর ফলে তাঁরা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন। নিরাপদ পরিবেশে পূজা উদযাপনের জন্য তাঁরা প্রশাসনসহ সকল মহলের সহযোগিতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য,এ বছর বোদা ও দেবীগঞ্জ উপজেলায় প্রায় দেড় শতাধিক পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সবগুলো মণ্ডপেই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন সম্পন্ন হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা: পঞ্চগড়ে টানা ৪ দিনে দেড়শত পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

Update Time : ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫