
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও: ঈদগাঁওতে পারিবারিক বিরোধের জেরে তিন ভাই-বোন মিলে অপর ভাইকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠে। গতকাল সকালে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর মাইজ পাড়ায়। নির্যাতনের শিকার জুলফিকার আলীর ছেলে গিয়াস উদ্দিন।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে বুধবার সকালে স্থানীয় জুলফিকার আলীর প্রবাস ফেরত ছোট ছেলে হাসান, বড় ছেলে ইসহাক ও কন্যা হাসিনার নেতৃত্বে তাদের পরিবারের অপরাপর সদস্যরা তাদের অপর ভাই গিয়াস উদ্দিনকে ঘরের আঙ্গিনার গাছের সাথে বেঁধে দীর্ঘসময় নির্যাতন করেন এবং পরে ঘরের রুমে তালাবদ্ধ করে রাখে। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয় এবং পুলিশ ঘটনা জানতে পেরে রাত দশটার দিকে ঘরের তালা ভেঙে গিয়াস উদ্দিনকে উদ্ধার করেন।উদ্ধার কারী কর্মকর্তা এএসআই নজরুল ইসলাম উদ্ধার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, সকালে বিরোধের সংবাদ পেয়ে হাসানকে তিনি মীমাংসা করে দেবেন বললেও তা কর্ণপাত না করে অন্য ভাইবোনদের নিয়ে গিয়াসকে মারধর করেছেন শুনেছেন।





















