০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মাছের খাদ্যে মৃত মুরগির নাড়িভুড়ি, মালিককে জরিমানা, ম্যানেজার কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে একটি মৎস্য খামারে মাছের খাদ্য হিসেবে নিষিদ্ধ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খামার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং খামারের ম্যানেজারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে ভালুকা ইউনিয়নের মেদিলা গ্রামে মজিবর মল্লিকের মালিকানাধীন ফিশারিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন।

অভিযানকালে দেখা যায়, খামারে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করা হচ্ছে, যা মৎস্য ও মৎস্যপণ্য আইন, ২০২০-এর ৩১(২) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ অপরাধে খামার মালিক মজিবর মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং খামারের ম্যানেজার শাহজাহান সরকারকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ভালুকায় মাছের খাদ্যে মৃত মুরগির নাড়িভুড়ি, মালিককে জরিমানা, ম্যানেজার কারাগারে

Update Time : ০৫:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫