১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে স্বর্ণের বারসহ নারী চোরাকারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪২ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া বারাদী সীমান্ত থেকে ৩টি স্বর্ণের বারসহ আসমা খাতুন নামে এক নারী চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা- ৬ বিজিবর সদস্যরা।

আজ সোমবার ২৯ ( সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২:৩০ টার দিকে উপজেলার কামারপাড়া বারাদী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক আসমা খাতুন একই এলাকার ওয়াসিমের স্ত্রী।

দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিজিবর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, দামুড়হুদা দিয়ে চোরাকারবারি কর্তৃক স্বর্ণ চোরাচালান করা হবে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবির- ৬ ব্যাটালিয়নের বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দুপুর ১২:৩০ টার দিকে সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়ায় অবস্থান নেয়।

দুপুর সাড়ে ১২:৩০ টার দিকে কামারপাড়া রাস্তা থেকে মোছা. আসমা খাতুনকে তিন পিস স্বর্ণের বারসহ আটক করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩৫৪ গ্রাম, যার বাজার মূল্য ৫৮ লাখ ৫৮ হাজার সাতশত ৫৬ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন।

আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

দর্শনা সীমান্তে স্বর্ণের বারসহ নারী চোরাকারবারি আটক

Update Time : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫