০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৫১ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মিলন হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত হাজতি মিলন হোসেন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেন মালিতার ছেলে।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মডেল থানার একটি মারামারি মামলায় চুয়াডাঙ্গা কোর্টে হাজিরা দিতে গেলে বিচারক মিলন হোসেন কে জেল হাজতে প্রেরণ করেন।

যার মামলা (নম্বর-৪, তারিখ ২৮/০৮/২৫ ইং) দায়ের হওয়ার পর থেকে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন।

গতকাল রবিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন মিলন হোসেন। এসময় জেল কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার পর তাঁর মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার এসআই সাইফুল দৈনিক সময়ের সমীকরণকে জানান, ২৮ আগস্ট মারামারির ঘটনায় মিলন হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়।

পরে ৪ ই সেপ্টেম্বর মিলন হোসেন আদালতে হাজিরা দিতে গেলে সেখান থেকে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াহিদ মাহমুদ রবিন দৈনিক সময়ের সমীকরণকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় এক মিলনের মৃত্যু হয়েছে৷

ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত বলা সম্ভব হবে। তবে, প্রথমিকভাব ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখরউদ্দিন দৈনিক সময়ের সমীকরণকে বলেন, মিলন হোসেন গত ৪ ই সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন।

রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চুুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু

Update Time : ০৯:৪৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫