১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেন-জি বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মরক্কো

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৫০ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার,

এশিয়ার সীমা পেরিয়ে এবার উত্তর আফ্রিকার দেশ মরক্কো জেন-জি তরুণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। সরকারের দুর্নীতি ও জনকল্যাণমুখী খাত অবহেলার প্রতিবাদে শনিবার মরক্কোর অন্তত ১১টি শহরে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আসে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, শত শত তরুণ স্লোগানে স্লোগানে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। তারা অভিযোগ তোলে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ না দিয়ে সরকার বিপুল অর্থ ব্যয় করছে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে। এতে সাধারণ মানুষের মৌলিক অধিকার অবহেলিত হচ্ছে।

বিক্ষোভ চলাকালে বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে তরুণদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসময় বহু তরুণ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, মরক্কোয় এই বিক্ষোভ শুধু দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে নয়, বরং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে গভীর হতাশার বহিঃপ্রকাশ। বিশ্বজুড়ে জেন-জি আন্দোলনের সঙ্গে এর একটি প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে সরকারিভাবে এখনো এ বিষয়ে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, “অবৈধ সমাবেশ ঠেকাতে” তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে দুর্নীতি, বৈষম্য ও সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। মরক্কোয় জেন-জি তরুণদের এই আন্দোলন সেই প্রবণতারই নতুন প্রকাশ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

জেন-জি বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মরক্কো

Update Time : ১১:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫