০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ১০:০২:১৮ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৫০ বার পঠিত হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি: “জলাতঙ্ক নির্মূলে-কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ পালিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে বালুবাড়ীস্থ প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পুনরায় প্রাণিসস্পদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র‍্যালি শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় জলাতঙ্কের উপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃত্রিম প্রজনন দিনাজপুরের উপপরিচালক
ডা. মাহফুজা খাতুন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা আকবর তিশা প্রমূখ।
উন্নত বিশ্বে যেভাবে জলাতঙ্ক নিয়ন্ত্রন করে, সেভাবে চেষ্টা করলে আমাদের দেশেও জলাতঙ্ক নিয়ন্ত্রন বা নির্মূল করা সম্ভব। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সবার সাধ্যানুযায়ী কুকুরের খাবারের ব্যবস্থা করতে হবে। তাদের সাথে ভাল আচরন করতে হবে।
র‍্যালি ও আলোচনা সভায় জেলা ভেটেরিনারি সার্জন ডা. এম এ জলিল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগমসগ বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, হাবিপ্রবি’র ভেটেরিনারি বিভাগের প্রশিক্ষণরত শিক্ষার্থী, খামারি ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

দিনাজপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Update Time : ১০:০২:১৮ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫